
বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট পল্লীবিদ্যুত সমিতি-২ এর দীর্ঘদিনের সাবেক সভাপতি মো. মুহিবুর রহমান অসুস্থ হয়ে সিলেট মহানগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২০ মে) সকাল ৭টায় তাঁকে সিলেট মহানগরীর বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মো. মুহিবুর রহমানের জৈষ্ঠ পুত্র মাহবুবুর রহমান রিপন।
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মো. মুহিবুর রহমানের সুস্থতার জন্য আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।