
রাজনৈতিক ইতিহাস প্রাপ্তির ১৩১০ বছর পর বঙ্গদেশ ১ম ঐক্যবদ্ধ হয় সম্রাট দেবপালের হাতে ! পালদের পর বঙ্গদেশ আবার ঐক্যবদ্ধ হয় ৪৭ বছর পর রাজা লক্ষ্ণণ সেনের মাধ্যমে !আবার লক্ষণ সেনের ২৫৬ বছর পর বাংলা আবার ঐক্যবদ্ধ হয় সুলতান ইলিইয়াস শাহ্'র মাধ্যমে !
সেই বাংলার পতন ঘটে ১৫৭৬ সালে। সেই থেকে শুরু হয় ব্যবচ্ছেদের ইতিহাস ! সেই ব্যবচ্ছেদ চলতে থাকে ৩৭১ বছর ধরে! অবশেষে দ্বিধাবিভক্ত হয় আজকের এই দিনে ! যশোর, নদিয়া, মালদহ, দিনাজপুর, জলপাইগুড়ি, সিলেট ও ত্রিপুরা বিভক্ত হয় আজকের এই দিনেই ! যশোরের বনগাঁও যায়- ভারতের সাথে, পাকিস্তানে থাকে যশোর ! নদিয়াও যায় ভারতের সাথে- পাকিস্তানের হয় কুষ্টিয়া ! মালদহ যায় ভারতের সাথে, চাপাই জুড়ে পাকিস্তানে !
দিনাজপুর যায় পাকিস্তানের সাথে, পশ্চিম দিনাজপুর যায় ভারতে! জলপাইগুড়ি যায় ভারতের সাথে, পঞ্চগড় জুড়ে পাকিস্তানে ! সিলেট যায় পাকিস্তানের সাথে, করীমগঞ্জ থাকে ভারতের সাথে !
ত্রিপুরা কুমিল্লা হয়ে যায় পাকিস্তানের সাথে, পার্বত্য ত্রিপুরা যায় ভারতের সাথে! এটা কেবল দেশ ভাগই নয় ! এ ছিলো আঞ্চলিক ঐতিহ্যেরও বলাৎকার !