

আটপাড়ায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়া উপজেলাকে “ক “ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ ।
সোমবার (২০ মার্চ) দুপরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদের হলরুমে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, সাংবাদিক রাজশ্রী দেবনাথ সুমন, শ্যামল চন্দ্র শ্যাম, ফয়সাল চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ জানান আগামী (২২ মার্চ) বুধবার সকাল ৯ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় আটপাড়া উপজেলার উপকারভোগীদের মাঝে ৮৯টি গৃহ হস্তান্তর করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষনা করবেন।
উল্লেখ্যঃ ১ম পর্যায়ে ৯৮টি, ২য় পর্যায়ে ৫০টি, ৩য় পর্যায়ে ৪০টি, এবং ৪র্থ পর্যায়ে ৮৯টি সহ সর্বমোট ২৭৭টি ঘর ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবার মাঝে হস্তান্তর করা হয়েছে।