প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১০:০৬ এ.এম
এলপিজি অতিরিক্ত দামে বিক্রির দায়ে জৈন্তাপুরে ১ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে ২য় দিনের মত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।
৭ই জানুয়ারি বুধবার দুপুর ১২টায় জৈন্তাপুর সদরে সিনিয়ার মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে ১টি প্রতিষ্ঠানে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয়ের অভিযোগের প্রমাণ হওয়ায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
কৃত্রিম সংকট তৈরীর মাধ্যমে প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্য অতিরিক্ত হারে এলপিজি সিলিন্ডারের দাম নিচ্ছে, যা ভোক্তা অধিকার আইন লঙ্ঘন। প্রতিষ্ঠানটি ক্রয়-বিক্রয়ের মূল্য তালিকা কিংবা রশিদ দেখাতে পারে নি।
অভিযান পরিচালনা কালে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা না নেওয়া এবং রসিদ সংরক্ষণসহ সকল আইনসম্মত কার্যাবলি অনুসরণ করার জন্য সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, জৈন্তাপুর উপজেলা প্রশাসন ভোক্তাদের সুবিধা ও কম দামে পণ্যের নিশ্চয়তা দিতে অভিযান নিয়মিত ভাবে পরিচালনা কবরে এবং আইন লঙ্ঘন কারীদের বিরুদ্ধে ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 জৈন্তাপুর প্রতিদিন. All rights reserved.