

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন,বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববাসী কাছে মডেল রাষ্ট্রে হিসেবে পরিনত হয়েছে।
আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে সকল ক্ষেত্রে সমানভাবে উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন হওয়ার কারণে সমাজের অবহেলিত বর্ঞ্চিত পিছিয়ে পড়া মানুষেরা নিজেদের প্রাপ্য অধিকার ফিরে পেয়েছে। উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কে পুণরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
রবিবার (২৯ জানুয়ারী) দুপুরে সিলেট ওসমানীনগরের তাজপুর ডাকবাংলাতে প্রাঙ্গণে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিনাক পানি ভট্টাচার্য, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, প্রবাসী আওয়ামী লীগ নেতা আনছারুল হক, ছাদেক মিয়া, আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লৎফুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন মুন্না, আওয়ামী লীগ নেত্রী শামীমা হক, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মহিমা সুলতানা সুমি, সাধারণ সম্পাদক মুক্তা পারভীন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী, মোহন আহমদ প্রমুখ।