//

গাছ হতে পড়ে ব্যক্তির মৃত্যু, শ্রমিকের লাশ উদ্ধার

8 mins read

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে লালমনিরহাটের কালীগঞ্জে জলপাই গাছ হতে পড়ে এক ব্যক্তির মৃত্যু এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে এক শ্রমিকের  লাশ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী বাজার এলাকার মোনছার আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার সৈয়দপুর এলাকার মৃত জালাল হোসেনের ছেলে শামচুল হক মোল্লা (৫০)।

লালমনিরহাটের কালীগঞ্জের চলবলা ইউনিয়নে জলপাই গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।চলবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু জানান, সকালে জলপাই পাড়ার জন্য গাছে উঠেন সিরাজুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জের এনায়েতপুরের জালালপুর ইউনিয়নের সৈয়দপুর জমি থেকে শামচুল হক মোল্লা নামে এক কৃষি শ্রমিককে লাশ উদ্ধার করেছে পুলিশ।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, সকালে স্থানীয় কৃষকেরা সৈয়দপুর জমির মাঠে গেলে শামচুল হকের লাশটি পড়ে থাকতে দেখতে পায়। পরে থানা খবর পাঠালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version