/////

গোলাপগঞ্জে শেখ মুজিবুর রহমানের “জুলিও কুড়ি” শান্তির পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে সভা

5 mins read

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুড়ি” শান্তির পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা ছদরুল আলম, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version