প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৩৫ এ.এম
জৈন্তাপুরের পল্লীতে যুবকের আত্মহত্যা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পল্লীগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবক আত্মহত্যা করেছে। সে জৈন্তাপুর থানার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের আফতাব উদ্দিন ওরফে কালা মিয়ার ছেলে শফিক উদ্দিন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯টা থেকে ৩ ডিসেম্বর বুধবার সকাল ৮টার মধ্যে কোন এক সময়ে বাড়ির পাশের জমিরের টিলায় গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। স্থানীয়দের বরাত দিয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ আরও জানায়, শফিক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই কারনে সে আত্মহত্যা করেছে।
স্থানীয়ভাবে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
Copyright © 2026 জৈন্তাপুর প্রতিদিন. All rights reserved.