প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১০:৪৭ এ.এম
জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ৩ লক্ষ ৭২ হাজার টাকার চকলেট, প্রসাধনী সহ ১জন আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও প্রসাধনী সহ ১ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩শে জানুয়ারি শনিবার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান খান এর নেতৃত্বে সিলেট-তামাবিল মহাসড়কে মাস্তিংহাটি এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোষ্ট পরিচালনা কালে পর্যটকবাহী তিশা পরিবহন বাস তল্লাশি করে বিভিন্ন ধরনের ভারতীয় চকলেট, প্রসাধনী, হেয়ার অয়েল, মেহেদী ও ৪৯ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৭২হাজর ৫শত টাকার সমপরিমাণ।
পুলিশ জানায়, জব্দকৃত পণ্য গুলো ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশ সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন ও সংরক্ষণ করা হচ্ছিল। পণ্য পরিবহনের দায়ে পুলিশ রাজধানী ঢাকার ডেমরা থানার আমতলা গ্রামের মো. তৈয়ব আলীর ছেলে মনির হোসেন (৪০) কে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, “চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে পুলিশ নিয়মিতভাবে অভিযান করছে। অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত আছে। আটক ব্যক্তিকে নিয়মিত মামলা দায়ের পূর্বক গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 জৈন্তাপুর প্রতিদিন. All rights reserved.