
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ৮শত কেজি চা-পাতা সহ ১চোরাকারবারীকে আটক করা হয় ৷
পুলিশ সূত্রে জানাযায়, ২৩ আগষ্ট বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত এর নেতৃত্বে সঙ্গীয় ফৌস পাখিটিখি এলাকার সিলেট তামাবিল মহাসড়ক হতে একটি এইচ পিকআপ গাড়ী তল্লাসী করে ৮শত কেজি ভারতীয় চা-পাতা আটক করা হয় ৷ এসময় চোরাকারবারীদলের সদস্য চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব গ্রামের এবাদুর রহমানের ছেলে সুলতান আহমদ (২১) কে আটক করা হয় ৷
জৈন্তাপুর মডেল থানা পুলিশে সুলতান আহমদ কে গ্রেফতার দেখিয়ে ৩ জনের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মামলা রেকর্ড করে আটক সুলতানতে আদালতে প্রেরণ করা হয় ৷