

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ভিবিন্ন মামলার ওয়ারেন্টভ‚ক্ত সাত পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে যানাযায় ১৫ জুলাই শুক্রবার দিবাগত রাত নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষার অংশ হিসাবে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অপরাধ দমন টিম উপজেলার বিভিন্ন স্থানে সাড়াশী অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভ‚ক্ত সাত জন আসামী গ্রেফতার করে। তারা হল নিজপাট ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে আবুল খায়ের (৩২), কমলাবাড়ী গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে শফিকুল ইসলাম কালা (৫৫), তার ভাই আলমগীর হোসেন (২৯), তাদের বোন জোসনা বেগম (৪৫), নিজপাট জাঙ্গালহাটি গ্রামের আব্দুল মন্নানের ছেলে মো. জাকির হোসেন (৩১), কালিঞ্জিবাড়ী গ্রামের আরব আলীর ছেলে মো. জাকির হোসেন (৩১), উপজেলা ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মটাই মিয়ার ছেলে মুহিবুর রহমান ওরফে বঙ্গই মিয়া (৪৫)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, জৈন্তাপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা জুড়ে বিভিন্ন মামলার আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে সাতজন ওয়ারেন্টভ‚ক্ত আসামী গ্রেফতার করে ১৬ জুলাই শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।