
সিলেট তামাবিল মহাসড়কের চার নম্বর বাংলা বাজারে সড়ক দূর্ঘটনায় ১ব্যক্তি নিহত হয়েছেন ৷
এলাকাবাসী সূত্রে যানাযায়, রবিবার (৩০ জুলাই) দুপুর ১টায় জাফলং হতে ছেড়ে আসা দ্রুতগামী হাইএক্স গাড়ী (ঢাকা মোট্রো-চ-১৯ ৮০৮৪) রাস্তা পারাপারের সময় কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পৈয়াবাড়ী গ্রামের কামাল মিয়ার ছেলে মোশারফ হোসেন (২৪) কে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান ৷ স্থানীয় জনতা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ৷
এলাকাবাসী আরও জানান, নিহত ব্যক্তি একজন ট্রাক চালক ৷ তিনি গাড়ী নিয়ে সিলেট আসেন এবং পাথর লোড করে ক্রাশার মিল অফিস হতে মালামালের চালান সংগ্রহ গাড়ীতে ফিরছিলেন এসময় দূর্ঘটনাটি ঘটে ৷
এঘটনার নিহতের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ৷ বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন ৷