

সিলেটের জৈন্তাপুরে ২দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়ড়ের সমাপনি অনুষ্ঠিত।
বুধবার (২৩নভেম্বর) সকাল সাড়ে ৩টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অর্থায়নে ২দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়ড়ের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসাবে জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এমএ পুরস্কার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (এসসিল্যান্ড) রিপামনি দেবী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের শিক্ষক মো. মনির উদ্দিন প্রমুখ। পরে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
