

সিলেটের জৈন্তাপুরে ২দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়ড়ের উদ্বোধন।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অর্থায়নে ২দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়ড়ের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (এসসিল্যান্ড) রিপামনি দেবী, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এমএ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রব, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম,

বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের শিক্ষক মো. মনির উদ্দিন প্রমুখ। পরে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়ড়ের বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।