
ময়মনসিংহে টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে পরিবেশবান্ধব ইটের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ূন কবির সরকার। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে পরিবেশ অধিদপ্তরের পরিচালক শেখ মো. নাজমুল হুদা, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাবিকুন্নাহার, এলজিইডি, শিক্ষা প্রকৌশল, গণপুর্ত বিভাগ, ইটভাটা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইটভাটা মালিক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব ইটের ব্যবহার বাড়াতে হবে। সরকার পরিবেশ রক্ষায় সহায়ক পদক্ষেপ গ্রহণ করবে। তিনি ইট তৈরির জন্য কাঠের ব্যবহার না করার অনুরোধ জানান বক্তারা।