
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ আয়োজন তরুণদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
শনিবার (২ মে) বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও, ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে তা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সরাসরি প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ভার্চুয়ালি যুক্ত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ. আমিনুল হক এবং স্বাগত বক্তব্য দেন সচিব মো.মাহবুব-উল-আলম।
অনুষ্ঠানের অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর লোগো ও ট্রফি উন্মোচন, ৮টি খেলার জোন উদ্বোধন এবং খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম ফেরদৌস, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.পয়গাম আলী, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি মো. ফারুক হোসেন জুলুসহ ক্রীড়া ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় মোট ৮৫০ জন খেলোয়াড় ৮টি ভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা