
র্যাব-৯, (স্পেশাল কোম্পানী) ইসলামপুর, সিলেট এর অভিযানে এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন এলাকা হতে ডাকাত দলের সদস্য রোজেল মিয়া (২৭) কর্তৃক ডাকাতির প্রস্ততিকালে হাতেনাতে গ্রেপ্তার।
র্যাব-৯, (স্পেশাল কোম্পানী) ইসলামপুর, সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন ধোপাদীঘিরপাড় সাকিনস্থ রংমহল টাওয়ার এর পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে মর্মে সংবাদ প্রাপ্ত হলে ২৬/০১/২০২২ ইং তারিখ ১৯:৪৫ ঘটিকার সময় স্পেশাল কোম্পানীর আভিযানিক দলটি উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ১। রোজেল মিয়া (২৭), পিতা- মৃত ইব্রাহিম মিয়া, সাং- দক্ষিণ দাসপাড়া, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার (এ/পি মেডিকেল শামিমাবাদ, ৫নং গলি, আশরাফ মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা- কোতয়ালী, এসএমপি সিলেটকে আটক করে এবং তার সাথে থাকা অন্যান্য ব্যক্তিরা কৌশলে পালিয়ে যায়। পলায়নের কারন জিজ্ঞাসাবাদে সে কোন সন্তোষজনক উত্তর দিতে না পারায় এবং আচরণ সন্দেহজনক মনে হওয়ায় উপস্থিত লোকজনের সামনে তল্লাশিকালে রোজেল মিয়া (২৭) এর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে খোলা অবস্থায় ১০ ইঞ্চি - সিলভার রংয়ের একটি ধাতব সুইচ গিয়ার চাকু জব্দ পূর্বক গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এবং পলাতক আসামিরা দীর্ঘদিন যাবৎ তারা পরষ্পর যোগসাজশে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় সুযোগ বুঝে বিভিন্ন বাসা বাড়িসহ বিভিন্ন স্থানে সাথে থাকা চাকুর দ্বারা তাৎক্ষণিক ভয়-ভীতি হুমকি প্রদর্শন করে স্বর্নালংকারসহ মূল্যবান জিনিষপত্র, নগদ-টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। এছাড়া সে আরও জানায় যে, তারা কোতয়ালী থানাধীন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হচ্ছিল। এদিকে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে পলাতক আসামীর নাম- ১। মোঃ তপু @ কানা তপু (২৮), পিতা- মোঃ শিপু, সাং-তেঘরিয়া, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, ২। রুবেল @ বেনতালী রুবেল (৩০), পিতা- অজ্ঞাত, সাং- সেনাকান্দি, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ, ৩। মোঃ আজিজ মিয়া (৩২), পিতা- মোঃ কাদের মিয়া, সাং- অজ্ঞাত, থানা- কোতয়ালী, এসএমপি সিলেট, ৪। মোঃ মুনাই মিয়া (২৮), পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট এবং ৫। মোঃ শুক্কর আলী (২৮), পিতা- মৃত সিফত আলী, সাং- ঘাটেরচটি, থানা- জৈন্তাপুর, জেলা-সিলেট বলে জানা যায়।
বিস্তারিত তদন্ত ও মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধারকৃত আলামত, আসামীরা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ায় গ্রেফতারকৃত আসামীকে পেনাল কোড; ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারা মূলে এসএমপি-সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।