

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে নবম ও একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১লা ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে, কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে'র সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, শিক্ষক বিল্লাল হোসেন প্রমুখ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রতমে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং নবাগত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।