

গোয়াইনঘাটে মতবিনিময় সভায় দেশ, জাতি ও সমাজের উন্নয়নে আজীবন কাজ করতে চাই ........... ব্যারিষ্টার সেলিম৷
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সিলেট ৪-আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি ব্যারিষ্টার কামরুজ্জামান সেলিম বলেছেন দেশ, জাতি ও সমাজের উন্নয়নে আজীবন কাজ করতে চাই। জাতীয়তাবাদী দলের আদৃশ্য লালন ও বাস্তবায়নে নিজের জীবনের শেষটুকু বিলিয়ে দেব।
১১ মার্চ শনিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। যুবদল নেতা সুলেমান আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা হাজী ফখরুল ইসলাম, আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরলদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ এখলাছুর রহমান, এডভোকেট মোবারক হোসেন, বিএনপি নেতা বদরুল ইসলাম, মতছুল আম্বিয়া, মনির উদ্দিন, বদর উদ্দিন, ওদুদ আহমেদ, ফারুক আহমেদ, যুবদল নেতা বদরুল ইসলাম, সেলিম আহমদ, দেলোয়ার হোসেন, সায়েদ প্রমুখ।