
সিলেটের বিয়ানীবাজারে সিএনজি রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কাকুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান (৪৫) সিলেট সদরের লামাবাজার এলাকার বাসিন্দা। কানাইঘাট সাব-রেজিষ্ট্রার অফিসের অফিস সহকারী ছিলেন তিনি।
স্থানীয়দের সূত্রে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে মোখামুখি সংর্ঘষ ঠেকা কানাইঘাট থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সা রাস্তার পাশের পড়ে যায়। এতে সিএনজি অটোরিক্সায় থাকা ৫ যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের চারখাই বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তাররা একজনকে নিহত বলে ঘোষণা করেন। খবর পেয়ে চারখাই ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুঘটনায় নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।