

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম হাফিজুর রহমান (২৮)। সে বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউপির মদনপুর গ্রামের ছৈইফ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানায়, কয়েকমাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজুরের সাথে পরিচয় হয় ওসমানীনগর উপজেলার উছমানপুর এলাকার কিশোরের(১৭)।
পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে হাফিজুর তরুনীর বড় বোনের (২৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ২৪ জুন হাফিজুর উছমানপুর কিশোরের বাড়িতে অবস্থান করে। রাত ১২টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে হাফিজুর বিয়ের প্রতিশ্রুতিতে তরুণীকে ধর্ষণ করে। পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেয় এবং বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
নির্যাতিতা তরুনী বিষয়টি বাড়ীতে জানিয়ে সোমবার দুপুরে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে বিশ্বনাথ এলাকা হতে গ্রেপ্তার করে ওসমানি নগর থানা পুলিশ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, নির্যাতিতা মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা হয়েছে (মামলা নং-২৭)। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।