///

শ্রীমঙ্গল চা-বাগানে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

5 mins read

শ্রীমঙ্গল চা-বাগানে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা-বাগানের ফাঁড়ি (কাকিয়াছড়া চা-বাগান) ৫নম্বর সেকশনে বটগাছের পাশে চা-বাগানের অভ্যন্তরে অজ্ঞাত পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া বটগাছের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা বাগান ব্যবস্থাপক ও স্থানীয় চেয়ারম্যানকে জানালে তারা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে রয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে থানা পুলিশ জানিয়েছেন, মৃতদেহের পাশে একটি পলিথিনে মোড়ানো মদের বোতল পাওয়া যায়। মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার এতথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version