//////

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন জৈন্তাপুর দলকে সংবর্ধনা

11 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী জৈন্তাপুর উপজেলা ফুটবল দলকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ডা. বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেচের অধক্ষ্য আবু সুফিয়ান বেলাল পরিচালনা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, তামাবিল চুনাপাথর আমদানিকারক ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন লিপু এবং সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ব্যবস্থাপক আব্দুর রহমান। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এবারের টুর্নামেন্টে জৈন্তাপুর উপজেলা ফুটবল দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা, দলীয় চেতনা ও খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অর্জন শুধুমাত্র জৈন্তাপুর নয়, সিলেট অঞ্চলের ক্রীড়াঙ্গনকে করেছে আরও সমৃদ্ধ। তারা আরও বলেন, সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুরের তরুণদের প্রতিভা বিকাশে, ফুটবলে আগ্রহ বৃদ্ধি এবং ইতিবাচক ক্রীড়াবান্ধব পরিবেশ গঠনে এমন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version