সিলেট-তামাবিল সড়কে বাসগাড়ী হতে ১০৫ রাউন্ড গুলি উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৭ ৷
সিলেটে শহরতলীর শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর বাজারস্থ সিলেট-তামাবিল মহাসড়কে সিলেটগামী আফনান এন্টারপ্রাইজ নামীয় যাত্রীবাহী বাস যাহার নং সিলেট-ন-১১-০১৪১ এর বক্সের ভিতরে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ১০৫ রাউন্ড শর্টগানের বুলেট উদ্ধার করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।
বুধবার (৭ডিসেম্বর) দুপুর ১টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ১০৫ রাউন্ড শর্টগানের বুলেট উদ্ধার করে। এসময় যাত্রীবাহী বাসের চালক ও কন্ট্রাক্টর সহ ৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে করে পুলিশ।
শর্টগানের ১০৫ রাউন্ড বুলেট উদ্ধার এবং জিজ্ঞাসাবাদোর জন্য ৭জনকে আটকের বিষয় নিশ্চিত করেন শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (এসআই) মনিরুজ্জামান।