প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৮:১২ এ.এম
সিলেট ব্যাটালিয়ন কর্তৃক ১ কোটি ৩০লক্ষ টাকার চোরাচালান পন্য মালামাল আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেট ব্যাটালিয়ন কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন বিওপি কর্তৃক ১কোটি ৩০লক্ষ টাকার চোরাচালান পন্য মালামাল আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি বুহস্পতিবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন বাংলাবাজার, শ্রীপুর, পান্থুমাই, ডিবির হাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, সোনালীচেলা, তামাবিল, প্রতাপপুর এবং সোনারহাট বিওপি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, মহিষ, গরু, কিসমিস, জিরা, সাবান, মদ আটক করা হয়।
অপরদিকে বাংলাদেশ ভারতে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১কোটি ২৯লক্ষ ৮৯হাজার ২শত টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান পণ্য আটক করা হয়। আমাদের অভিযান চলমান রয়েছে।
Copyright © 2026 জৈন্তাপুর প্রতিদিন. All rights reserved.