

জেলা পরিষদ নির্বাচনের সংরক্ষিত মহিলা সদস্য পদে আবার ১নং (ধর্মপাশা তাহিরপুর, মধ্যনগর, বিশ্বম্ভরপুর) ওয়ার্ডে চমক দেখালেন সেলিনা আবেদিন।
সেলিনা আবেদিন হরিণ প্রতিকে ১শ ১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আইরিন বেগম মাইক প্রতিকে পেয়েছেন ১শত ৫ ভোট এবং অপর প্রার্থী তাছমিনা বেগম ফুটবল প্রতিকে পেয়েছেন ৭০ ভোট।
সোমবার ৪ টার দিকে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর সেলিনা আবেদিন কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন।
সেলিনা আবেদিন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের মেয়ে।