///

সুমাইয়া হত্যাকারীদের শাস্তির দাবিতে বালাগঞ্জের বিভিন্নস্থানে মানববন্ধন

11 mins read

সিলেটের বালাগঞ্জের বাণীগাও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বেগম’র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (০৮ মে) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রায় একযোগে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাস্টিজ ফর সুমাইয়া ক্যাম্পেইন যুক্তরাজ্য এবং শহীদ সুমাইয়া সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে সুমাইয়া হত্যাকা-ের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিভিন্নস্থানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অংশগ্রহণে এসব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়, বোয়ালজুড় শাহ মকসুদ শাহ মনির উদ্দিন (রা.) হাফিজিয়া দাখিল মাদ্রাসা, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়, বাণীগাও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, তিলকচানপুর মোহাম্মদদীয়া আলিম মাদরাসা, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, মুসলিমাবাদ আর্দশ উচ্চ বিদ্যালয়, পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়, বোয়ালজুড় মাইক্রোবাস শ্রমিক উপ কমিটি তাজপুর, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট-৭০৭)’র অন্তরভূক্ত বালাগঞ্জ উপ-পরিষদ, সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি-১৪১৮)’র অন্তরভূক্ত বালাগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটি এবং ইলাশপুর বাজার নূরপুরগ্রামবাসীসহ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা স্কুল শিক্ষার্থী সুমাইয়া বেগম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানান। উল্লেখ্য: গত ২২মার্চ বালাগঞ্জ উপজেলা বোয়ালজুড় ইউনিয়নের বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি শিক্ষার্থী সুমাইয়া বেগম হত্যার শিকার হন। স্থানীয় পেকুয়া সেতু সংলগ্ন এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহতের ভাই ইসকন্দর মিয়া গত ২৩মার্চ বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৬।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version