

ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকেএইডের অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এফআইভিডিবি'র বাস্তবায়নে ২০১৬ সাল থেকে সূচনা প্রকল্প জৈন্তাপুরে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সূচনা প্রকল্প অপুষ্টি প্রতিরোধ, জীবন মান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভায় জিসিডিও আবুল কালাম আজাদের পরিচালনায় স্বাগত বক্তব্যে উপজেলা প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার৷ সূচনা প্রকল্প কার্যক্রম অর্জন উপস্থাপন কুলে ধরেন। সূচনা উপকারভোগীদের মধ্যে থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করা হয়।
কিশোরী দলের প্রতিনিধি শামীমা বেগম, ভিএমএফ প্রতিনিধি রোকেয়া বেগন, ভ্যাকসিনেটর প্রতিনিধি ঝর্না বেগম, মৎস্য-কৃষি-প্রাণি ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা উপস্থাপন করেন। এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল কাদির, শওকত আলী, আব্দুস সালাম।
সূচনা প্রকল্পের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের কাছে ধন্যবাদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও সূচনা প্রকল্পের ভালো কার্যক্রমের জন্য এফআইভিডিবি সূচনা প্রকল্পকে ক্রেস্ট ও ধন্যবাদ পত্র প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, সূচনা প্রকল্পের সেন্ট্রাল ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান। সূচনা প্রকল্প যে সকল কাজ বাস্তবায়ন করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সূচনা প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যাক্তি, ইউপি সদস্যবৃন্দ, সূচনা প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর শামীম আহমদ, ম্যাকমো দিপংকর দে, নিউট্রিশন অফিসার মাসুদ পারভেজ, ফিন্যান্স এডমিন অফিসার মোঃ সুমন আহমদ চৌধুরী।