
বগুড়ার আদমদীঘির অদূরে ইন্দইল সেতুর কাছে সার্কাস কোম্পানির হাতিকে সাইট দিতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক ও উপজেলার লক্ষ্মীকোল গ্রামের মাওলানা জাহিদুর রহমান (৪৭) এবং তার বাবা লোকমান আলী (৭২)।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, উপজেলার ছাতিয়ান গ্রামের লক্ষ্মীকুলের বাড়ি থেকে আদমিয়া ফাজিল মাদরাসার শিক্ষক জাহিদুর রহমান তার বাবা লোকমান আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে আদমদীঘি যাচ্ছিলেন। পথে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইন্দইল সেতুর কাছে পৌঁছলে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লোকমান আলী মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছেলে জাহিদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক কাতে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সার্কাস কোম্পানির হাতি নিয়ে এলাকায় চাঁদাবাজী করছি। এই সময় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে হাতী দেখে মোটরসাইকেল সাইড করতে গিয়ে কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ওসি জানান, ঘটনাস্থল থেকে কার্ভাডভ্যান জব্দ করা হয়েছে। এছাড়া সার্কাসের হাতি ও তার মাউথকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।