///

গোলাপগঞ্জে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

9 mins read

সিলেটের গোলাপগঞ্জে এস,এস,সি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টা লক্ষণাবন্দ আঞ্চলিক স্কাউট ক্যাম্পের অডিটোরিয়ামে লক্ষণাবন্দ ইউনিয়ন শিক্ষক ফোরামের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর সাফি চৌধুরী এলিম।

দক্ষিণ ভাগ এস ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম মতিউল ইসলাম চুনুর সভাপতিত্বে ও কদম রসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, লক্ষণাবন্দ ইউনিয়ন শিক্ষক ফোরামের আহ্বাহক মোহাম্মদ বাহার উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার। সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজল মালাকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাফিজ মাওলানা আবদুল মুহিত, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ ফয়সল, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম, ফেন্সুগঞ্জ জমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান মুক্তা, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসিত চক্রবর্তী, সহকারী শিক্ষক মোহাম্মদ শরিফ উদ্দিন, মোহাম্মদ হোসেন পলাশ, মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা ছিদ্দিক হায়দার।

অনুষ্ঠানে ১২৭ জন এস,এস,সি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version