///

জৈন্তাপুর সদরে প্রশাসনের অভিযানে অন্তত ২০টা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়

7 mins read

জৈন্তাপুর উপজেলা সদরের বাস-স্টোশন হাসপাতাল-বাজার রাস্তার যানজট নিরসনে এবং রাস্তা সংস্কারে কাজ বাস্তবায়ন করতে অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে অন্তত ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিয়েছে।

বৃহস্পতিবার (২ ফেরুয়ারী) দুপুরে প্রশাসন অভিযান পরিচালনা করে। উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, সমাজসেবী আলহাজ্ব হোসাইন আহমদ ও মাসুক আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ জানান, উপজেলা সদরের জন গুরুত্বপূর্ণ হাসপাতাল টু বাস স্টোশন সড়ক দীর্ঘদিন হতে অবৈধ ভাবে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু লোকজন। রাস্তা প্রস্থতকরণ কাজ বাস্তবায়ন এবং পথচারী সহ জনসাধারনের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাজার সহ অন্যান্য জায়গা দখল করে যারা ব্যবসা করছেন সরকারী সার্ভেয়ার দিয়ে ভূমি জরীপ করে তাদের কে উচ্ছেদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version