///

দাওরায়ে হাদীস জামাতের ৫০তম ব্যাচের বিদায়ী সভা ও ফুজালা সম্মেলন অনুষ্ঠিত

9 mins read

সিলেটের জামেয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল রা. মাদরাসার ‘দাওরায়ে হাদীস’ জামাতের ৫০তম ব্যাচের বিদায়ী সভা ও ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) সকাল থেকেই দুইধাপে শুরু হয় ফুজালা পরিষদে’র সভা। এতে বিভিন্ন ব্যাচে দাওরা হাদীস সমাপনকারী ফারেগরা বক্তব্য রাখেন।

দুপুর দুইটা থেকে শুরু হয় ৫০তম ব্যাচের ছাত্রদের বিদায়ী সভা ও খতমে বুখারী অনুষ্ঠান। মাদরাসার শিক্ষক মাওলানা জুনায়েদ কিয়ামপুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর তওফিকুল হাদী, মাদরাসার মজলিসে শুরা ও মজলিসে আমেলা (কার্যকরী) সদস্য মুফতি হাসান আহমদ, সমাপনী বর্ষের ছাত্র মাওলানা হুসাইন আহমদ প্রমুখ। এসময় বুখারীর শেষ সবক প্রদান করেন জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল র. এর মুহতামিম শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।

এদিকে বিকালে মাদরাসার ফুজালা পরিষদের কর্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে ফুজালা সম্মেলনের দ্বীতিয় ধাপের সভা অনুষ্ঠিত হয়।

ফুজালা পরিষদের পৃষ্ঠপুষক হিসেবে জামেয়ার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়িকে পৃষ্ঠপুষক রাখা হয়েছে।

মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ির সভাপতিত্বে ও মাওলানা আবুল খায়ের বিঙ্গলীর সঞ্চালনায় ফুজালা সম্মেলনে জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রা. মুহাদ্দিস মাওলানা আসআদ উদ্দীনকে সভাপতি ও একই মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল খায়ের বিতঙ্গলীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ফুজালা পরিষদ গঠন করা হয়। এবিষয়ে জামেয়ার ফারেগ বিভিন্ন ওলামা বক্তব্য রাখেন৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version