///

কোন অপশক্তি নৈরাজ্যের মাধ্যমে আওয়ামীলীগের উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না- মস্তাক আহমদ পলাশ

9 mins read

কোন অপশক্তি নৈরাজ্যের মাধ্যমে আওয়ামী লীগের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ সব সসময় ঐক্যবদ্ধ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ও রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হবে।

সোমবার বিকাল ৩টায় কানাইঘাট খেয়াঘাটে পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ড আয়োজিত ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত কাউন্সিলের ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

কাউন্সিলের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি কে এইচ এম আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল উদ্দিন, মাসুক উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, দায়িত্বপ্রাপ্ত নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিলাল আহমদ, নজির উদ্দিন প্রধান, কাউন্সিলর ইসলাম উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা হাজী শরীফ উদ্দিন, ছাত্রনেতা আফজাল হোসেন রিজভী, শাহরিয়ার কবির রায়হান, যুবলীগ সভাপতি এনাম উদ্দিন, ছাত্রলীগ সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ান আহমদ, কৃষকলীগ সভাপতি আবুল হারিছ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version