/

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

5 mins read

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

নির্বাচন কমিশন ঘোষিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২০ মার্চ) থেকে আগামী বুধবার পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমার সময় নির্ধারণ করা হয়েছে।আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ এবং সেখানেই জমা দিতে হবে।

এক বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানিয়েছে, মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধি আবেদনপত্র সংগ্রহ ও জমা দেবেন। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ২২ মার্চ বিকাল সেড়া ৪টার মধ্যে ফরম জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version