
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে গত শুক্রবার রাতে অটোরিকশায় বৈদ্যুৃতিক চার্জ দিতে গিয়ে রোকেয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন। তিনি ওই গ্রামের অটোরিকশা চালক তানভীর হাসানের স্ত্রী।
ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের বাসিন্দা গৃহবধূ রোকেয়া আক্তার শুক্রবার রাত পৌনে নয়টার দিকে নিজেদের বসতঘরে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দিয়ে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয় লোকজন ওইদিন রাত সাড়ে নয়টার দিকে তাঁকে অচেতন অবস্থায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা দিয়ে ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাসরিন সাঈদ নয়ন বলেন, ওই গৃহবধূ এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।


