/////

জৈন্তাপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২১ বোতল ভারতীয় মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

4 mins read

সিলেট জেলার অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল শনিবার সকাল ৭টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ দরবস্ত বাজার এলেকায় অভিযান পরিচালনা করে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এসময় সিলেট জেলার শাহপরান থানার লাখাডঙ্গি গ্রামের মো. জুয়েল মিয়ার ছেলে সোহাগ আহমদ(২০) এবং আল মদিনা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রাহাত আহমদ(১৯) ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন ও দমন আইনে মাসলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version