///

চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কার!

12 mins read

বগুড়ার শাহজাহানপুরে হাট-বাজারের দরপত্র চুরির অভিযোগে নুরুজ্জামান নামে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। শুক্রবার (২৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িক বহিষ্কৃত নুরুজ্জামান উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে দাখিল ও উন্মুক্তকরণের সময় উপজেলার জামাদারপুকুর হাটের একটি দরপত্র গোপনে চুরির অভিযোগ উঠে। উল্লেখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া কেন তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তার জবাব ১০ কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এর আগে গত ২ মার্চ ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান উপজেলার জামাদারপুকুর হাটের ইজারা খরনা ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনকে পাইয়ে দিতে যুবলীগ নেতা শেখের দরপত্র চুরি করে বাইরে পাঠিয়ে দেন। বিষয়টি প্রকাশ হলে ইউএনও সাইদা খানম ইউপি চেয়ারম্যানকে দরপত্রটি দ্রুত ফেরত দিতে বলেন। চাপের মুখে নুরুজ্জামান কৌশলে শেখের দরপত্র জমা না দিয়ে কাহালু উপজেলা চেয়ারম্যান হাসিবুল হাসান সুরুজের নামে একটি দরপত্র জমা দেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসের কম্পিউটার অপারেটর মোজাহিদুল ইসলাম বাদী হয়ে নুরুজ্জামানকে আসামি করে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version