//

২ কৃষক উদ্ধার অপহরণের একদিন পর

6 mins read

কক্সবাজারের টেকনাফে পানের বরজে কাজ করতে গিয়ে অপহৃত দুই কৃষককে একদিন পর পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১ মে)  রাত ৮টার দিকে টেকনাফের জাহাজপুরা পাহাড়ের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কৃষক হলেন টেকনাফের বাহারছড়া ৬নাম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন(৩৩) ও সরওয়ার আলমের ছেলে রেদুয়ান (১৮)।

পুলিশ জানায়, রোববার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন জাহাজপুরা সংলগ্ন পাহাড়ের ভেতর চার কৃষক পানের বরজে কাজ করতে গেলে অস্ত্রধারী ১৫ জনের একটি ডাকাতদল তাদের অপহরণ করার চেষ্ট চালায়।

এ সময় রহিম ও রেদুয়ান নামে দুই কৃষককে অস্ত্রের মুখে অপহরণ করতে পারলেও বাকি দু’জন মো. আব্দুল্লাহ ও আব্দুল আমিন  দুই ভাই পালিয়ে আসে। তবে তাদের কুপিয়ে জখম করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে সোমবার জাহাজপুরা সংলগ্ন পাহাড়ের ভেতর অভিযান চালিয়ে অপহৃত দুই কৃষককে উদ্ধার করা হয়। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তাদের সঙ্গে কথা বলে ঘটনার সম্পর্কে জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version