
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে নেত্রকোণার আটপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলের পর একটি প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতা সাইদুল হক তালুকদার, হাজী মোজাম্মেল হক, আরিফুজ্জামান টিটু, জহিরুল ইসলাম খান হীরা, হায়দার জানান সাগর জাহাঙ্গীর খান যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, যুগ্মসাধারণ সম্পাদক আরমান কবীর লিলয়, তাঁতী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন, ছাত্রলীগের সভাপতি রাহাত, সহসভাপতি রবিউল আলম লিলু, বিশ্বাস সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক আলী খান।


