
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন জন প্রতিনিধিদের কাজের মাধে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তা হলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে। মাঠ পর্যায়ে উন্নয়নে জনপ্রতিনিধিদের ভুমিকা অত্যান্ত গুরুত্ব বহন করে। সততা নিষ্ঠার সাথে কাজ করে মানুষের সেবাকে ত্বরান্নিত করে যেতে হবে।
২২ মে ফেঞ্চুগঞ্জ উপজেলায় নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের প্রশিক্ষন কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, ফেঞ্চুগঞ্জ ইপি চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জুবেদ আহমেদ চৌধুরী শিপু, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথ।
এছাড়া সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউনিসিফের শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘২৩ স্মার্ট ভূমি সেবা ২০২৩ এর উদ্বোধন করেন। পরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চকিদারদের মধ্যে ছাতা এবং ডায়রী বিতরণ করা হয়।


