////

সিলেটের কোম্পানীগঞ্জে ভারতীয় শাড়ি সহ আটক ৩

4 mins read

সিলেটের কোম্পানীগঞ্জে ৩৪৭ পিছ ভারতীয় শাড়ি ও অন্যান্য মালামালসহ ৩জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২৪মে) ভোরে কোম্পানীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে কোম্পানীগঞ্জের টুকের বাজার এলাকার আল মক্কা হোটেলের সামনে লিমন পরিবহনের একটি গাড়িতে অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

এসময় গাড়ির বক্সে থাকা ৩৪৭টি ভারতীয় বেনারশি শাড়ী, ০৫বস্তা ভারতীয় চিনিসহ পরিবহন কাজে ব্যবহৃত লিমন পরিবহনের ০১টি বাস জব্দ করা হয়। এর সাথে জড়িত থাকায় স্বপন রায়(৩৮), বাকির মিয়া(৩০), মো. আলম(৩০) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version