//////

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

9 mins read

সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের সংঘর্ষে ৩জন নিহত ও ১জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতের নাম জসিম মিয়া(৩৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাই বাইনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক।

সোমবার (১২ জুন) ভোর ৫টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কুরুয়া এলাকায় এ ঘটনাটি হয়।

তাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক ভোর সাড়ে চারটার দিকে উপজেলার কুরুয়া এলাকায় আসার পর টায়ার ফেটে যায়। এরপর ট্রাকের চালক ও সহকারীরা মিলে চাকা পরিবর্তন করছিলেন। ভোর ৫ টার দিকে একই দিকে আসা আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত ও ১জন আহত হন।

খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস ও ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার ও আহতকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, সোমবার ভোরের দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় কিছু সময়ের জন্য। এসময় সিলেটগামী অপর একটি ট্রাক সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত একজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫শ্রমিকের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের সঠিক তদারকি না থাকায় ব্যস্ততম এ সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর ধারণা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version