///

৪৪ ঘন্টা পর মিললো সাদা পাথরে হারিয়ে যাওয়া পর্যটকের লাশ

6 mins read

নিখোঁজের ৪৪ ঘণ্টা পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরে নিখোঁজ পর্যটক আব্দুস সালামের (২৩) লাশ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে দশটায় ধলাই নদীর উৎসমুখে (ঘটনাস্থল থেকে প্রায় ৭০০ ফুট দক্ষিণে) নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

এর আগে গত রোববার বিকেল আড়াইটার দিকে সাদা পাথরে পানিতে নেমে নিখোঁজ হন আব্দুস সালাম। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২ দিন সন্ধান করেও তাকে খোঁজে পায়নি। সে মিরপুর-১১ এর অস্থায়ী ক্যাম্পের মৃত কালামের ছেলে।

নিখোঁজ ব্যক্তির সাথে থাকা মোঃ সাজ্জাদ হোসেন শাহিন নিখোঁজের দিন জানান, ঢাকার মিরপুর থেকে ৬ জন সাদাপাথর বেড়াতে আসেন। সেখানে তারা সকলেই গোসল করতে নামেন। এ সময় তারা ২ জন নদী সাঁতরে পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে সালাম নিখোঁজ হন।

নদীতে হারিয়ে যাওয়ার খবর পেয়ে গতকাল সকালে নিহত আব্দুস সালামের চাচা, চাচি সহ আত্মীয়রা আসেন ভোলাগঞ্জ।

লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version