////

জৈন্তাপুরে গলায় ফাঁস লাগানো কিশোরীর মরদেহ উদ্ধার

8 mins read

সিলেটের জৈন্তাপুরে গলায় ঝুলন্ত অবস্থায় কিশোরীর মৃতদেহ উদ্ধার।

নিহত ওই কিশোরীর নাম আন্জুমান আক্তার সাথী (১৩)। সে উপজেলার আসামপাড়া গ্রামের ইতালি প্রবাসী মো আলিম উদ্দিনের মেয়ে। নিহত সাথী রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাথীর মা ফিরোজা বেগম মেযে সাথী স্কুলে না যাওয়ায় গালাগালি করে পাশ্ববর্তী আত্মীয়ের বাসায় যান। পরবর্তীতে সকাল ১১টায় ফিরোজা বেগম বাড়ী ফিরে সাথীর রুমের দরজা ভিতর থেকে লাগানো ও কোন সাড়া শব্দহীন অবস্থায় দেখতে পান।

সাথীর মাদ্রাসা পড়ুয়া ভাই আরিফুল ইসলামকে নিয়ে দরজা ভেঙ্গে রুমের ভিতরে সাথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই অবস্থায় ঝুলন্ত সাথীকে নামিয়ে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত কিশোরীর উপজেলার আসামপাড়া গ্রামের ইতালি প্রবাসী মো. আলীম উদ্দিনের মেয়ে আন্জুমান আক্তার সাথী (১৩)। সে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী। সংবাদ পেয়ে দুপুর ১২টায় জৈন্তাপুর মডেল থানার পুলিশের টিম হাসপাতালে উপস্থিত হয় নিহতের সুরতহাল তৈরী করে।

জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেতে পারে। অধিকতর তদন্ত সাপেক্ষে মৃত্যুর রহস্য নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version