/////

জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, চালক-হেলপার আটক

7 mins read

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এএসআই আহত।

পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টা ১৫ মিনিটে সিলেট তামাবিল মহাসড়কের বারাইকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এএসআই আতিকুর রহমান গুরুতর আহত হন এবং এএসআই সোহেল রানা আহত হন।

দূর্ঘটনায খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এএসআই আতিকুর রহমানের শারীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার এএসআই আতিকুর রহমান মৃত্যু বরণ করেন।

নিহত এএসআই আতিকুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মোঃ সামছুল হকের ছেলে।

এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করা হয়। আটককৃতরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version