গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতার হাত কাটার ঘটনায় দায়েরকৃত মামলায় আরেক আসামি আটক

7 mins read

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের শীলঘাট এলাকায় ছিনু মিয়া চৌধুরী নামে এক আওয়ামীলীগ নেতার হাত কাটার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ৪নম্বর আসামি ফাবলু মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৪ এপ্রিল) রাত ৯ টায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একলাছ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শিলঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ- পরিদর্শক ফয়জুল করিম। উল্লেখ্য গত শুক্রবার পাওনা টাকার জের ধরে উপজেলার আমুড়া ইউনিয়নে শীলঘাট কুমারপাড়া এলাকায় আব্দুল মন্নান তার ছেলে সহ আরো ৬/৭ জনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ছিনু মিয়া চৌধুরী উপর হামলা করে। এসময় দায়ের কোপে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে গুরুতর আহত ছিনু মিয়া চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এঘটনায় ছিনু মিয়া চৌধুরীর ভাতিজা সালমান আহমদ চৌধুরী একই ইউনিয়নের শীলঘাট রংপুর গ্রামের মৃত হবিব আলীর পুত্র আব্দুল মন্নানকে প্রধান আসামী করে ৭জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এনিয়ে এজহারনামীয় দুইজন আসামিকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version