

সিলেট-তামাবিল মহাসড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে একপথচারী গুরুত্বর আহত।
স্থানীয় এলাকাবাসী রুহুল আমিন, জাহাঙ্গীর আলম জানান ২৫ এপ্রিল সোমবার সকাল ১১টায় সিলেট তামাবিল মহাসড়কের হেমু করিছের ব্রিজ এলাকায় দরবস্ত জৈন্তাপুর হতে ছেড়ে যাওয়া বাস (সিলেট-জ-১১-০৩৭৯) এর সাথে সিলেট হতে ছেড়ে আসা ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪-৫৫১৮) সাথে মুখমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পথচারী জৈন্তাপুর উপজেলার হেমু ভাটপাড়া গ্রামের মৃত হাজী আব্দুল গনির ছেলে মোহাম্মদ আলী (৪৮) গুরুত্বর আহত হন। স্থানীয়রা গুরুত্বর আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ দূর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, ঘটনায় ্কজন আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।


