

মানবসেবায় কাজ করে যাচ্ছে আসাব আলী এন্ড তফুরা ট্রাস্ট : বদরুল ইসলাম শোয়েব
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মানবসেবায় কাজ করে যাচ্ছে আলহাজ্ব আসাব আলী এন্ড তফুরা ট্রাস্ট। ট্রাস্টটি যাত্রা শুরু করার পর থেকে মাদ্রাসা প্রতিষ্ঠা সহ সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। ট্রাস্টের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন আজাদের পৃষ্ঠপোষকতায় আসাব আলী ও তফুরা খানম ট্রাস্ট জন্ম এলাকার মানুষের সর্বদা পাশে থেকে শিক্ষা ও মানবকর্মে কল্যাণ মূলক ভূমিকা রাখছে।
আসাব আলী ও তফুরা খানম ট্রাস্ট প্রতিবছর এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকায় ৬৫ জন হত দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি । উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারন সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, ট্রাস্টের কোষাধ্যক্ষ নজমুল ইসলাম বিলকিছ, সাবেক ইউপি সদস্য হোসাইন আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, ট্রাস্টের সদস্য সাইদুল ইসলাম মাহের প্রমুখ।


