//

ধর্মপাশাকে মাদকমুক্ত করার লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

12 mins read

সুনামগঞ্জের ধর্মপাশায় ২০ জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায় চিহ্নিত মাদক সম্রাট, কিশোর গ্যাং ও তাদের সহযোগী এবং আশ্রয় দাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধর্মপাশা নাগরিক কমিটির ব্যনারে মানববন্ধন আয়োজন করা হয়। নাগরিক কমিটির সদস্যরা ছাড়াও নানা শেণি পেশার তিন শতাধিক মানুষ অংশ নেয়। আয়োজিত মানববন্ধনে ধর্মপাশা নাগরিক কমিটির আহ্বায়ক ও ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসললাম চৌধুরী সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস । সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ সভাপতি ফরহাদ আহমেদের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, ধর্মপাশা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাদেক আহমেদ, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলা উদ্দিন, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক খান, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী এবং তাদের সহযোগী ও প্রশ্রয়দানকারীদের অবিলস্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মাদক সহ সব ধরণের অপরাধ দমনে প্রত্যেককেই তার নিজ নিজ স্থান থেকে কাজ করতে হবে।
সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর এমন কোনো অপররাধীর ঠাঁই ধর্মপাশার মাটিতে হবে না।

নাগরিক কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, আমরা ধর্মপাশাকে মাদক সহ সব ধরণের অপরামুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষে আন্দোলন শুরু করেছি। আমাদের এই আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version