

সিলেটে আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠেয় বিএনপির গণসমাবেশের প্রচার মিছিলকে কেন্দ্র করে বিয়ানীবাজারে ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় গাড়ি ভাংচুরের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার বিয়ানীবাজার পৌরসভার নবাং এলাকার বাসিন্দা আব্দুল হাফিজ বিএনপির নেতাকমীদের বিরুদ্ধে তার গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় দুলাল আহমদ নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে বিএনপির গণসমাবেশের প্রচারণার সময় ধাওয়া করে ছাত্রলীগ। ওই সময় গাড়ি ভাঙচুর এর ঘটনা ঘটে ।
পুলিশ জানায়, প্রাইভেট কার মালিক আব্দুল হাফিজ গাড়ি ভাংচুর করার অজ্ঞাত নামা ৪০ থেকে ৫০জনকে আসামী করে অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা হিসাবে নথিভুক্ত করে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, মঙ্গলবারের ঘটনায় প্রাইভেট কার মালিক থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০জন আসামী করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


